‘কোনো ধর্মই সন্ত্রাস সমর্থন করে না’


গুলশানে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের নামে সন্ত্রাসবাদ ও মানুষ হত্যার অনুমোদন নেই।
তিনি বলেন, শুধু ইসলাম ধর্ম নয়, বরং সব ধর্মের মূলমন্ত্রই হচ্ছে শান্তি। কোনো ধর্মই এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।’
বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে তিনি বলেন, শান্তিপ্রিয় দেশ বাংলাদেশে হাজার বছর ধরে শান্তির সুবাতাস বয়ে চলছে। বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ একসাথে মিলেমিশে জীবনযাপনে অভ্যস্ত।
রওশন ভবিষ্যতে এমন নারকীয় হত্যাকাণ্ড যাতে আর- কখনো না ঘটে সেজন্য সরকারকে আরো বেশি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিবারের কেউ যেনো জড়িত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
গুলশানের এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত জিম্মি ঘটনা অত্যন্ত দক্ষতার সাথে অল্প সময়ে মোকাবিলার জন্য তাদের প্রতি ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













