শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝিনাইদহে মাদকের ঘোরে নিজের হাত নিজেই কেটে হাসপাতালে ভর্তি !

ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: মাদক কে না বলুন। সর্বনাশা মাদক শেখ করে দিতে পারে একটি শান্তি পূর্ণ পরিবার। ঘটনা টি ঘটেছে ঝিনাইদহের শহরের হামদহ মোড় আলফালা মার্কেটের পশ্চিম পার্শে মৃত দুলাল রায় চৌধুরীর মেঝে ছেলে বিকাশ রায় চৌধুরী (৪৫)গত রবিবার রাত সাড়ে ৯ টার সময় মাদক দ্রব্য পান করে বাড়ী ফেরে। বাড়ী ফিরে পরিবারে আপন মা ভাইয়ে উপর প্রচন্ড চড়াও হয়ে নিজ ঘরের তরকারি কাটা বোটি দিয়ে ছোট ভাই উত্তম রায় চৌধুরীকে কুপিয়ে হত্যা করতে যায়।

এই অবস্থায় উত্তম দৌড়ে পালিয়ে ঘরে উঠলে সে নিজের বা হাতে নিজেই কোপ দিয়ে মারাত্মক ভাবে জখম করে। তারপর রক্তাক্ত হাত নিয়ে দৌড়ে থানায় যাওয়ার পথে স্থানীয় জনতা এই অবস্থায় দেখে বিকাশ কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বিকাশ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় প্রচন্ড অসাহায় হয়ে পড়েছে বিকাশের পরিবার, বিকাশের মাতা নবীতা চৌধুরী জানান, আমার এই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরা পরিবার, কোথা থেকে কি খেয়ে এসে হঠাৎ করে বলছে আমার এবং ছোট ছেলে উত্তম সহ সকলকে বাড়ী থেকে বেরিয়ে যেতে অকথ্য ভাষায় গালা গালি করতে থাকে।
এক পর্যায়ে রান্না ঘর থেকে বটি নিয়ে এসে আমার ছোট ছেলেকে মারার জন্য উদ্ধত হয়। এই সময়ে ও দৌড়ে ঘরে পালালে নিজের তার হাত কোপ দিয়ে কেটে ফেলে রক্তাক্ত হয়ে বাড়ী থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং বলছে যে আমি থানায় যাচ্ছি মামলা করতে।

বাড়ীর পাশের প্রতিবেশিরা জানিয়েছেন বিকাশ প্রায় সময় মাদক আসাক্ত অবস্থায় থাকে। রাস্তা দিয়ে প্রচন্ড ভাবে বকাবকি চ্যাঁচামেচি করতে করতে বাড়িতে প্রবেশ করে, তাহার এই প্রকৃতির অত্যাচারে শুধু বাড়ীর লোক নয় প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
আরও জানা গেছে যে, ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কে মেসার্স বিকাশ হার্ডওয়ার ও একটি স্বর্ণের দোকান এই পরিবারের ।
বিকাশের দুই স্ত্রী বর্তমান ২য় স্ত্রী বাড়িতে থাকে আর প্রথম স্ত্রী নিয়ে ঝিনাইদহ শহরের আরাপ পুরের একটি বাসায় বসবাস করে। দুই পক্ষেই ছেল্লেমেয়ে রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক