আবারো বিয়ে করছেন মাহি !


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির বিয়ে! এরই মধ্যে পরিচিতজনদের হাতে পৌঁছে গেছে বিয়ের নিমন্ত্রণপত্র। অবাক হওয়ার কিছু নেই। পাত্র আর কেউ নন, পারভেজ মাহমুদ অপু।
মাহি-অপু দম্পতির বিয়ে উপলক্ষ্যে আগামী বুধবার (২০ জুলাই) রাতে রাজধানীর একটি বড় কনভেনশন সেন্টার অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিলেটে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন নায়িকা।
মাহির বিয়ের এই নিমন্ত্রণপত্রের ভেতরে রয়েছে পাত্র-পাত্রীর ছবি। ভেতরে আলাদা একটি চিঠিতে বাংলা হরফে আমন্ত্রণ জানিয়েছেন অভিভাবকেরা।
বিয়ে উপলক্ষে ইতিমধ্যে সহকর্মীদের কাছ থেকে এক মাসের ছুটি নিয়েছেন মাহি। শ্বশুরবাড়িতে কিছুদিন থেকে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাবেন এই নব-দম্পতি।
উল্লেখ্য, সংবাদমাধ্যমকে জানিয়ে গত ২৫ মে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন মাহি। ঘরোয়া পরিবেশে গায়ে হলুদ এবং বিয়ের ওই আয়োজনেই জানিয়ে দেওয়া হয়েছিলো একটি আনুষ্ঠানিক আয়োজনের কথা। এবারে দুই পরিবারের যৌথ আয়োজনে ২০ জুলাই রাতে সম্পন্ন হবে সেই আনুষ্ঠানিকতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













