বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফ্রান্সে ট্রাক হামলাকারী হত্যা করল ৮৪ জনকে

বাস্তিল দুর্গ পতন দিবসে ফ্রান্সের নিস শহরে আতশবাজি দর্শনরত জনতার ওপর দ্রুতগতির ট্রাক তুলে দিয়ে ৮৪ জনকে হত্যা করেছে এক হামলাকারী। এ হামলায় আহত হয়েছেন বহু লোক। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সন্ত্রাস দমন শাখার তদন্তকারীরা হামলাকারী ট্রাকচালকের পরিচয় বের করার চেষ্টা করছে। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ওই হামলাকারী প্রকাশ্যে গুলি চালায়। হত্যায় ব্যবহার করা ২৫ টনের ট্রাকটির ভেতর থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে ইসলামিক স্টেটের (আইএস) বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হাতে ১৩০ জন নিহত হন। এর আট মাসের মধ্যে নিসে হামলার ঘটনা ঘটল।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে নিসের স্থানীয় সংবাদপত্র নিস-মাতিনের খবরে বলা হয়, ট্রাকচালকের বয়স ৩১ বছর। তিনি তিউনিসীয় বংশোদ্ভূত।

ঘটনার বিষয়ে স্থানীয় পার্লামেন্টের সদস্য (এমপি) এরিক সিওত্তি ফ্রান্সের ইনফো রেডিওকে বলেন, ‘এটা ছিল ভয়ংকর দৃশ্য। ট্রাকটি কয়েকশ লোককে চাপা দিয়েছে।’

স্থানীয় নেতা ক্রিশ্চিয়ান এসত্রোসি জানান, হামলায় নিহতের সংখ্যা ৭৭। তবে বিএফএম টেলিভিশন নিহতের সংখ্যা ৮০ বলে জানিয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, হামলায় বহু লোক নিহত হয়েছেন।

নিস-মাতিন জানায়, হামলায় বহু লোক আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প