আলী রেজা রাজুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি শোক জানান।
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী আলী রেজা রাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ইন্তেকাল করেন আলী রেজা রাজু (৭২)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চিত্রনায়ক ফেরদৌসের শ্বশুর।
শুক্রবার বাদ আসর মরহুমের বাসভবনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাযা শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং বাদ আসর যশোর ঈদগা মাঠে তৃতীয় নামাজে জানাযা শেষে শহরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













