কাল সরকারি অফিস খোলা


পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকছে সরকারি অফিস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ঈদের ছুটির সঙ্গে গত ৪ জুলাইও ছুটি পায় সরকারি চাকরিজীবীরা। ওই সময় সিদ্ধান্ত হয়, সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার সরকারি অফিস খোলা রাখা হবে। এরপর গত বুধবার এক তথ্যবিবরণীতে শনিবার কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকার বিষয়টি ফের জানানো হয়।
উল্লেখ্য, এবার ঈদুল ফিতরের ছুটি ৫, ৬ ও ৭ জুলাই নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবেকদরের ছুটি। এর মধ্যে ঈদের আগে শুধুমাত্র ৪ জুলাই অফিস খোলা ছিল। এমতাবস্থায় প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ছুটি ঘোষণা করেন। ফলে ঈদে ১ জুলাই থেকে টানা ৯ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













