শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইস্তাম্বুলে আত্মসমর্পণ করল একদল সেনা

তুরস্কে অভ্যুত্থানের চেষ্টাকারী সেনাদের একটি অংশ ইস্তাম্বুলে আত্মসমর্পণ করেছে। আজ শনিবার ইস্তাম্বুলের বসফরাস সেতুতে তাঁরা আত্মসমর্পণ করেন। শুক্রবার দিবাগত রাতে অভ্যুত্থানের চেষ্টার পর থেকেই রাতভর সেতুটিতে অবস্থান করছিলেন ওই সেনারা।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এফপি জানায়, সামরিক পোশাক পরা সেনাদের ট্যাংকের পেছনে দুই হাত ওপরে তুলে আত্মসমর্পণ করতে দেখা যায়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দালু জানায়, ৫০ সেনা আত্মসমর্পণ করেছে।

তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থকরা সেনাদের ফেলে যাওয়া একটি ট্যাংকের ওপর উঠে উল্লাস করছে। এ সময় ওই সমর্থকরা তুরস্কের পতাকা ওড়ায় এবং বিজয় চিহ্ন দেখায়। অনেকে আবার ব্রিজের এদিক ওদিকে ছুটে উল্লাস প্রকাশ করে।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, আংকারার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে শনিবার সকালে অভ্যুত্থানের চেষ্টাকারী সেনাদের লক্ষ্য করে বিমান থেকে গুলিবর্ষণ করা হয়েছে। ওই এলাকায় থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, দেশটির সামরিক বাহিনীর এফ-১৬ বিমান থেকে অভ্যুত্থানের চেষ্টাকারীদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। তিনি আরো জানান, অভ্যুত্থানের চেষ্টায় ব্যবহার করা একটি হেলিকপ্টার ব্যবহার করছিল, যা আংকারার গলবাসি এলাকায় ভূপাতিত করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি