এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের চেক ব্যাংকে


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক চিঠির মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমপিওর ১২টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। এর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০১৬.৮৫৫৮/৪ হিসাব, তারিখ ১৬/০৭/২০১৬ ইং। আগামী ২১ জুলাই পর্যন্ত শিক্ষকরা বেতন-ভাতা তুলতে পারবেন।
প্রসঙ্গত, সে সকল শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন-ভাতা তুলতে পারেনি তারা জুন মাসের বেতনের সঙ্গে মে মাসের বেতনের টাকা তুলতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













