আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার বিকেল ৪ টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন। আসেম সম্মেলন থেকে দেশে ফিরে এ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, তিনদিনের মঙ্গোলিয়া সফর ও সেখানে ‘এশিয়া-ইউরোপ মিটিং’য়ে (আসেম) অংশগ্রহণ এবং সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক নিয়ে এ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
আসেমে অংশ নিতে ১৪ জুলাই তিনদিনের সরকারি সফরে মঙ্গোলিয়ার উলানবাটরে যান প্রধানমন্ত্রী। শনিবার বিকেলেই দেশের উদ্দেশে উলানবাটর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













