পদ্মা সেতু প্রকল্প জঙ্গি হামলার লক্ষ্য হতে পারে


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের অন্যতম বৃহৎ হওয়ায় পদ্মা সেতু প্রকল্পেও জঙ্গি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তবে এ বিষয়ে উদ্বিগ্ন হলেও তিনি শঙ্কিত নন। কারণ, প্রকল্প এলাকার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
আজ রোববার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছিতে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
এর আগে পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়ায় সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় হয়।
মতবিনিময় শেষে মন্ত্রী বলেন, ‘গুলশানে হামলার পর, শোলাকিয়ায় হামলার পর এ আশঙ্কা আমাদের হতেই পারে যে এখানেও হামলা হতে পারে। কারণ, সবচেয়ে বড় প্রজেক্টটাকেই তারা হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারে। এটা আমাদের মাথায় আছে। আমরা উদ্বিগ্ন। কিন্তু আমরা শঙ্কিত নই।’
পদ্মা সেতু প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি দেশের একটি গর্বের প্রকল্প বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে মূল সেতুর ২০টি পাইল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে।
মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, সেনাবাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল সহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) সামসুজ্জামান বাবু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













