বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হামলার আগে শেওড়াপাড়ার আস্তানায় ছিলেন জঙ্গিরা!

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিদের মদদদাতা সন্দেহে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার রাজধানীর ৪৪১/৮ পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে একটি হাতে তৈরি গ্রেনেড ও জঙ্গিদের ব্যবহৃত কালো পোশাক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, জঙ্গিদের কেউ কেউ হামলার কয়েক দিন আগে থেকে এই বাড়িতে থাকতো বলে ধারণা করা হচ্ছে। মো. নুরুল ইসলাম পুলিশের কাছে তার ভাড়াটিয়ার তথ্য গোপন করেছেন।

এর আগে শনিবার জঙ্গি হামলায় জড়িতদের বাড়িভাড়া দেওয়ার ও তাদের তথ্য গোপনের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্যসহ তিনজনকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ঢুকে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে ছয় জঙ্গি। পরদিন সকালে পরিচালিত সেনা কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হন। তার আগেই তারা জিম্মিদের মধ্যে ২০ জনকে হত্যা করেন; যাদের ১৭ জনই ছিলেন বিদেশি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ