শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হলি আর্টিজান অবৈধভাবে চলছিল, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

গুলশানের ভয়াবহ জঙ্গি হামলার শিকার আলোচিত সেই রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারি অবৈধভাবে চলছিল বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মন্ত্রী বলেন, অনুমতি না নিয়েই অবৈধভাবে এ রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছিল। অবৈধভাবে রেস্তোরাঁ চালানোর অপরাধে এর মালিকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আজ রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে আবাসিক প্লট ও ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ এবং উচ্ছেদের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অবৈধ উচ্ছেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত রয়েছে। এবার আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেব।

মন্ত্রী আরো বলেন, ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিদ্যুৎ-গ্যাস-পানিসহ অন্যান্য সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হবে। বিদ্যুৎ-পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদ কার্যক্রম আরো জোরদার করা হবে। এ বিষয়ে আমরা আরো হার্ডলাইনে যাব। আজকের বৈঠকের পর উচ্ছেদ অভিযান জোরদার করা হবে। তবে এ ক্ষেত্রে সেবা সংস্থা বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে সময় দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী