পাকিস্তান-ভারত সীমান্তে ভূমিকম্প


পাঞ্জাবের নিকটবর্তী পাকিস্তান-ভারত সীমান্তে আজ বিকাল সাড়ে ৫টার দিকে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৬ ছিল বলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে। ভূমিকম্পের প্রভাবে ভারতের অমৃতসর, পাকিস্তানের লাহোর ও শেইখুপুরাসহ দেশটির অন্যান্য অঞ্চলে মৃদৃ ভূকম্পন অনুভূত হয়েছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
ভারতের আবহাওয়া বিভাগের তথ্যমতে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে সৃষ্ট ভূমিকম্পটি আজ বিকাল ৫টা ২৪ মিনিটে আঘাত হানে। এর প্রভাবে পাঞ্জাবের ফাজিলকা ও ফিরোজপুরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













