ভারতীয় নামেই জাপানে নগ্ন রেস্তোরার খ্যাতি


জাপানের খাবারের সঙ্গে বর্তমানে যে বিষয়টা অন্যতম চর্চার মধ্যে রয়েছে তা হল একটি ভারতীয় রেস্তোরা ‘দি অমৃত’৷ কেন এই চর্চা? কারণ প্রথমত এটি একটি ভারতীয় রেস্তোরা, দ্বিতীয়ত এটি নিউড রেস্টুরেন্ট৷ এর আগে দি অমৃতে বন্ধ হয়েছে বেশি ওজন ও ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের প্রবেশ৷
শুধু তাই নয়, যে ব্যক্তিদের দেহে ট্যাটু করা থাকবে তাদেরও এই রেস্তোরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেই জানিয়েছে রোস্তোরা কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে কোনও ব্যক্তির প্রবেশের আগে তাকে মাপাতে হবে নিজের ওজন৷ যদি তার ওজন অত্যাধিক হয় তবে কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেবে না৷ রেস্তোরা কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকে হোটেলে কোনও টেবিল বুক করা থাকলে যদি সেই ব্যক্তির ওজন নির্দিষ্ট করা ওজনের চেয়ে বেশই হয় তবে সেই ব্যক্তির মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থাও রয়েছে৷
তাদের এই নয়া নিয়মের কারণ জানাতে গিয়ে রেস্তোরা দি অমৃতর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের লক্ষ্য রোমান অ্যাসথেটিকের মতো নিজেদের রেস্তোরাকে তৈরি করা৷ যা কোনও মিউজিয়ামে গিয়ে দেওয়ালে টাঙানো ছবির মতো দেখতে হবে৷ ফলে যদি তারা কিছু স্থূল লোককেও তাদের রোস্তোরায় প্রবেশের অনুমতি দেয় তবে তা তাদের নিয়মের বিরুদ্ধে যাওয়া হবে৷ যা তাদের অন্যান্য কাস্টমারদের খারাপ লাগতে পারে৷


এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













