বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়া জাতীয় ঐক্যের ধুয়ো তুলছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের ডাকের সুযোগ নিয়ে খালেদা জিয়া এখন জাতীয় ঐক্যের ধুয়ো তুলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার রাজধানীর গুলশাল ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, “যদি সত্যিকার অর্থে সন্ত্রাস ও জঙ্গি দমনে সরকারকে সহায়তা করতে চান, তাহলে আপনার (খালেদা জিয়া) দল ও জোটের মধ্যে যে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী রয়েছে তাদের তালিকা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। তাহলে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শতভাগ সফল হবে। এর জন্য ঘটা করে বৈঠক করার প্রয়োজন নেই।”

বিএনপির চেয়ারপাসন দেশেবাসীকে বিভক্ত করার ষড়যন্ত্র করছেন দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, “দেশবাসী আজ সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কিন্তু সেই ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার চক্রান্ত চলছে। এটা দেশের মানুষ বোঝে।”

হানিফ বলেন, “সরকারের জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানে ভীত হয়ে দল ও জোটের সন্ত্রাসীদের রক্ষা করার জন্যই ঐক্যের কথা বলছেন খালেদা জিয়া। আমরা কোনো সন্ত্রাসী লালনকারীদের সঙ্গে কোনো বৈঠক করতে চাই না।”

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি প্রসঙ্গে হানিফ বলেন, সতর্কভাবে এই কমিটি গঠন করতে হবে। বিএনপি ও জামায়াতের কেউ যাতে কমিটিতে ঢুকতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রলীগের সহসভাপতি আজিজুল হক রানা প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী