ভারতকে মিনি পাকিস্তান বানাতে চাইছে ‘ছোটা দাউদ’ নায়েক


বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েককে বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাল শিবসেনা৷ জাকির নায়েককে দাউদের সঙ্গে তুলনা করলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত৷
সোমবার রাউত বলেন, ‘‘দাউদের মতোই ‘ছোটা দাউদ’ জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের৷ ওর উদ্দেশ্য হল ভারতকে একটা মিনি পাকিস্তান বানানো৷ ’’
এদিন এক সংবাদ সংস্থাকে রাউত বলেন, ‘‘কে এই জাকির নায়েক? সাহস থাকলে দাউদ ইব্রাহিমকে ছেড়ে এখন এই ছোটা দাউদকে ধরা উচিত সরকারের৷ কারণ ‘বড় দাউদ’ এখন পাকিস্তানের আশ্রয়ে। এই ছোটা দাউদ যে ভাবে ভারতকে একটা মিনি পাকিস্তান বানাতে চাইছে তাতে তার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত৷’’
সম্প্রতি শিবসেনা মুখপত্র সামনা-য় জাকিরের বিরুদ্ধে দেশের যুবকদের মধ্যে জঙ্গি মতাদর্শ ঢুকিয়ে দেওয়া অভিযোগ করেছিলেন সঞ্জয়৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













