বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতীয় ডাক্তারদের সম্পর্কে এই তথ্যটা জানলে আঁতকে উঠবেন!

দেশের চিকিত্সা ব্যবস্থা নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জনসাধারণকে। ভুল চিকিত্সায় প্রাণ যায় রোগীর। এইরকম পরিস্থিতিতে ভারতীয় ডাক্তারদের নিয়ে WHO যে তথ্য প্রকাশ করল, সেটা পড়ে রীতিমত আঁতকে উঠবেন। WHO বলছে, দেশের অ্যালোপাথিক ডাক্তারদের মধ্যে ৫৭ শতাংশ ডাক্তারেরই কোনও ডাক্তারি যোগ্যতা নেই। আরও ভয়ানক হল, দেশে প্রতি এক লাখ মানুষে ডাক্তারের সংখ্যা মোটে ৩৬ জন!

‘হেল্থ ওয়ার্কফোর্স ইন ইন্ডিয়া’ নামক ওই রিপোর্টে WHO বলছে, ২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের অ্যালোপ্যাথিক ডাক্তারদের মধ্যে ৩১ শতাংশের শিক্ষাগত যোগ্যতা মেরেকেটে সেকেন্ডারি লেভেল। আর বাকি ৫৭ শতাংশের তো কোনও ডাক্তারি যোগ্যতাই নেই। গ্রামীণ ভারতে মাত্র ১৮ শতাংশ অ্যালোপ্যাথিক ডাক্তারের ঠিকঠাক ডাক্তারি যোগ্যতা রয়েছে। হোমিওপ্যাথির ক্ষেত্রেও ছবিটা ঠিক এতটাই করুণ। সেখানে মোটে ৪২ শতাংশের ডাক্তারি যোগ্যতা রয়েছে।

তবে রিপোর্টে একটা ভালো দিকও রয়েছে। WHO বলছে, পুরুষ ডাক্তারদের থেকে মহিলা ডাক্তারদের যোগ্যতা কিছুটা হলেও বেশি। পুরুষ ডাক্তাররা যেখানে ৩৮ শতাংশ শিক্ষিত। সেখানে মহিলা ডাক্তারদের ক্ষেত্রে সংখ্যাটা ৬৭ শতাংশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প