বিশ্বের ‘টপ টেন ক্রিমিনাল’-এর তালিকায় মোদি!


এবার গুগলের আচরণে বিব্রত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হবেনই বা না কেন, গুগলে ‘টপ টেন ক্রিমিনালস’ বলে সার্চ করলেই অন্য অনেক অপরাধীর সঙ্গে দেখা যাচ্ছে ভারতের মোদির ছবি।
শেষ পর্যন্ত এই সার্চ রেজাল্টস-এর জন্য গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ভারতে ওই সংস্থার প্রধানকে নোটিশ দিয়েছেন আদালত।
লখনৌ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মাহতাব আহমেদ ওই নোটিশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ অাগস্ট।
অভিযোগকারী জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি গুগল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। তাদের চিঠি দিয়েছিলেন, শুধরে নেওয়ার আরজি জানিয়েছেন। কিন্তু তাতে কেউই কর্ণপাত করেননি। তার চিঠির জবাবও দেয়নি গুগল কর্তৃপক্ষ। তারপর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশও তার লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













