বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান।

নিহত মাওলানা খোরশেদ আলম রামুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামেয়াতুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের মরহুম রশিদ আহমদের ছেলে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহায়তা আনতে গিয়ে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত রোববার (১৭ জুলাই) রাতে মালয়েশিয়ার কুলান নগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা খোরশেদ আলম। সেখান একটি হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার ছোট ভাই মোহাম্মদ রাশেদুল আলম মাওলানা খোরশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব

চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন

  • প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করল সৌদি আরব
  • বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের!
  • সবচেয়ে কম খরচে কম সময়ে পান কানাডার নাগরিকত্ব
  • মধ্যপ্রাচ্যে নানামূখী প্রতিকূলতার মুখোমুখি বাংলাদেশ
  • মালদ্বীপে কী করে প্রবাসী বাংলাদেশিরা?
  • কানাডায় সাংবাদিক; অভিনয়, মডেল ও সংগীত শিল্পী; প্রযোজক, পরিচালক ও খেলোয়াড়দের দারুন সুযোগ!
  • তিন মাস শ্রমিকদের দুপুরে কাজ করাবে না সৌদি সরকার
  • সিনেট কমিটি গুরুত্ব দিচ্ছে জয়ের অভিযোগকে
  • পরিবারসহ অস্ট্রেলিয়ায় স্থায়ী ভিসা মাত্র ১২ মাসে
  • প্রবাসীদের ভিসা সংক্রান্ত তথ্য মিলবে অনলাইনে
  • সৌদিতে শ্রম বেচাকেনার ফাঁদে ওরা ৩১১ বাংলাদেশি
  • নতুন ও সহজে নিয়মে AUSTRALIA মাইগ্রেশন এর বিপুল সুযোগ