বডি স্প্রে দীর্ঘক্ষণ স্থায়ী করার কিছু টিপস


প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনীর মধ্য বডি স্প্রে অন্যতম। বাইরে যাওয়া, কাজে বা ঘুরতে সব জায়গাতেই এর ব্যবহার রয়েছে। ঘামের দূর্গন্ধ থেকে দূরে থাকতে বডি স্প্রের তুলনা নেই। তবে অনেক ক্ষেত্রেই এর সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না। সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে চলুন জেনে নেয়া যাক কিছু টিপস।
ভালো ব্র্যান্ড বাছাই করুন :
বডি স্প্রে ব্যবহারের সময় ভালো ব্র্যান্ড দেখে ব্যবহার করা উচিৎ। তা নাহলে যেকোনো ব্র্যান্ডের বডি স্প্রের সুগন্ধি বেশিক্ষণ তো থাকবেই না পাশাপাশি তা ত্বকের নানা ধরনের ক্ষতি হতে পারে। তাই সুগন্ধি দীর্ঘক্ষণ থাকে এমন একটি ব্র্যান্ড বাছাই করুন।
বিভিন্ন অংশে ব্যবহার করুন :
বডি স্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে দেহের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন। সাধারণত তা বগলে ব্যবহারের পর ঘামের গন্ধে বিলীন হয়ে যায়। এ জন্য যে অংশগুলো ঘামে না যেমন- কানের পেছনে, গলায় ইত্যাদি জায়গায় ব্যবহারে করতে পারেন। ফলে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
কাপড়ে ব্যবহার করবেন না :
অনেকেই বডি স্প্রে কাপড়ে ব্যবহার করে থাকেন এবং স্প্রে করার পরে জায়গাটি ঘষে থাকেন। এই ধরনের কাজ একেবারেই করবেন না। এতে সুগন্ধি আরো নষ্ট হয়ে যায়। আর সব সময় শরীরে ব্যবহার করবেন।
স্প্রে করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন :
বডি স্প্রেটি বডিতে স্প্রে করার সঙ্গে সঙ্গে কাপড় পরবেন না, কিছুক্ষণ অপেক্ষা করুন। যেন স্প্রেটি সারা গায়ে ছড়িয়ে পড়ে।
কম ঘামার চেষ্টা করুন :
অতিরিক্ত ঘামলে বডি স্প্রের সুগন্ধি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। এ জন্য যতটা সম্ভব কম ঘামার চেষ্টা করুন। তাহলে বডি স্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
একই সুগন্ধিযুক্ত অন্য প্রসাধন ব্যবহার করুন :
আপনি যেই ব্র্যান্ডের বডি স্প্রে ব্যবহার করছেন একই ব্র্যান্ডের এবং একই ঘ্রাণযুক্ত অন্য প্রসাধনীও ব্যবহার করুন। এতে বডি স্প্রের সুগন্ধি দিনশেষে নিঃশেষ হয়ে গেলেও অন্য প্রসাধনের সুগন্ধি আপনাকে সতেজ রাখবে।
কিছুক্ষণ পরপর ব্যবহার করুন :
আপনার বডি স্প্রেটি যদি একেবারেই কম সময় স্থায়ী হয়ে থাকে তাহলে এটিকে সবসময় অপনার সঙ্গেই রাখুন এবং একটু পরপর ব্যবহার করুন।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













