শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইএস নেই, আছে জামায়াতের প্রেতাত্মা : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে আইএস নেই, আছে জামায়াতের প্রেতাত্মা। যাদের কাজ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। অস্থিতিশীলতার জন্য তারাই হলি আর্টিজেনের ঘটনা ঘটিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে এরা কেউ কিছু করতে পারবে না।

শনিবার (২৩ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সহকারীদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে এক-দেড়শ’ মানুষ কিছু নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা কিছুই করতে পারবে না। আমরা এক থাকলে যারা আমাদের জঙ্গি ছবক দিচ্ছে তারাও বিতাড়িত হবে।’

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রসঙ্গে আইন মন্ত্রী বলেন, ‘ঐক্যের একটাই শর্ত-যারা জঙ্গিদের সাথে আছে তাদের সঙ্গে ঐক্য নেই। যারা জঙ্গিদের নির্মূলে আছে তাদের তাদের সাথে ঐক্য হতে হবে। এবং সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হতে হবে। ঐক্যের বিরুদ্ধে সর্বোচ্চ ১ শতাংশ লোক থাকতে পারে। আমরা এক থাকলে তারা কিছু করতে পারবে না।

আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না প্রমুখ।
এরআগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী