আ.লীগ এখন আর রাজনৈতিক দল নয় : বিএনপি


আওয়ামী লীগ এখন আর একটি রাজনৈতিক দল নয় বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ তার ঐতিহ্য হারিয়ে ফেলে ক্ষমতার লালসায় দুঃশাসনের মাধ্যমে দেশের জনগণকে বিষম মরণঘূর্ণিতে ফেলে দিয়েছে।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন রুহুল কবির রিজভী। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ‘পথবিচ্যুৎ এ দলটি (আওয়ামী লীগ) বহুত্ববাদী গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা সব কিছুকে জলাঞ্জলি দিয়েছে। দলটির প্রধান দেশের প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী একটি দেশের পক্ষে নিজেকে বাংলাদেশের কেয়ারটেকারে পরিণত করেছেন।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় খালাস পাওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাজার রায় দেওয়া হয়েছে বলে মনে করেন রিজভী। তিনি বলেন, সরকারের কোনো চক্রান্তই জাতীয়তাবাদী শক্তির মাথা নোয়াতে পারবে না। এ ভোটারবিহীন সরকারের অনাচার, মিথ্যাচার, কদাচার, অবিচার ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে মানুষের দ্রোহ এখন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে।’
তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে বিএনপির উদ্যোগে ২৭ জুলাই ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













