বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসলামী ফাইন্ডেশনের নির্ধারিত খুতবা বাতিলে আইনী নোটিশ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) লেখা জুমার নামাযের খুতবা বাতিল করতে সরকারকে আইনী নোটিস দেওয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু দেশের ধর্মপ্রাণ মানুষের পক্ষে এ নোটিশ পাঠান।

আগামী ৭ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইফার মহাপরিচালককে রিটের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু পত্র-পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে জানতে পারি জুমার নামাজের নির্দিষ্ট খুতবা ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছে। সরকারের অনেক মন্ত্রী বলছেন ইসলামিক ফাউন্ডেশনের খুতবার বাইরে কোনো ইসলামী বক্তব্য বিশ্লেষণ করলে মসজিদের খতিবদের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। যা ধর্মপ্রাণ মুসলমানের জন্য তথা মসজিদের খতিবদের জন্য অপমানজনক ও সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।

এতে আরো উল্লেখ করা হয়, নোটিশের মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতির স্বার্থে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত খুতবা বাতিল করে মসজিদের খতিবদের কুরআন ও হাদীসের আলোকে স্বাধীনভাবে খুতবার সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ইফার উক্তরূপ সিদ্ধান্ত এবং খুতবা নির্ধারণ করে দেওয়া কেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল হবে না এবং কেন তা অবৈধ ঘোষণা করা হবে না, তা লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে দেশবাসীর কাছে মিডিয়ার মাধ্যমে জানানোর এবং লিখিত আকারে লিগ্যাল নোটিশের উত্তর প্রদানের জন্য অনুরোধ করা হলো।

অন্যথায় দেশের ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে খতিবদের স্বাধীনভাবে কুরআন হাদীসের আলোকে খুতবা প্রদান করার সুযোগ দেওয়া কল্পে আইনগত সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ