বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কূটনীতিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে বিএনপি!

উদ্ভূত পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরতে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান এবং অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজার পরিপ্রেক্ষিতে এ বৈঠক করবেন তারা।

আগামীকাল বুধবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য স্বীকার করা হয়নি।

বৈঠকে কূটনীতিকদের কাছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উচ্চ আদালতে সাজা দেয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানে সরকারের সাড়া না দেয়াসহ দেশের সমসাময়িক নানা বিষয় তুলে ধরা হবে বলে সূত্র জানায়।

তারেকের সাজার পর থেকে বিএনপি নেতারা বলে আসছেন, কোনো ধরনের সম্পৃক্ততা না থাকায় মুদ্রাপাচার মামলায় তারেক রহমানকে নিম্ন আদালত বেকসুর খালাস দেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়ে আপিল করায় সরকার। তারেক রহমানকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যেই এ রায়। বৈঠকে তথ্য-উপাত্তসহ এ বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে বলে জানা গেছে।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত নই। আর এ ধরনের কোনো বৈঠক হলে দল থেকে জানানো হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও এ ধরনের বৈঠকের বিষয়টি অস্বীকার করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী