বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কল্যাণপুরে নিহতদের একজন গুলশানে হামলাকারীদের প্রশিক্ষক

রাজধানীর কল্যাণপুরে নিহত আরেকজনের পরিচয় মিলেছে। রায়হান কবির নামে ওই জঙ্গি সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইংয়ে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, রংপুরের পীরগাছা উপজেলার জনৈক শাহজাহান কবিরের পুত্র রায়হান কবির। তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন।

মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের গাইবান্ধার একটি চরে দুজন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছিলেন। এদের মধ্যে একজন রায়হান কবির। এ ছাড়াও রায়হান কবির আশুলিয়ার বাড়ুইপাড়ায় পুলিশ হত্যা মামলারও আসামি। আগে পুলিশের খাতায় তার নাম ছিল তারেক। পরে পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পারে তার নাম রায়হান কবির।

পরিবারের সাথে রায়হান কবিরের যোগযোগ ছিল কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, রায়হান বছরখানেক আগে ঘর ছাড়ে। এর সে মাঝেমাঝেই মোবাইল ফোনে পরিবারের সাথে যোগযোগ করতো।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়াট, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হন। এ সময় ১ জঙ্গি গুলিবিদ্ধসহ দুজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজনের নাম হাসান।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে