শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সুষ্ঠু নির্বাচন হলে জাইমার কাছেও পরাজিত হবেন শেখ হাসিনা’

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের কাছেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজা দেওয়া হয়েছে। এটি আরেকটি প্রহসনের নির্বাচনের প্রস্তুতির অংশ।

মামলা বা সাজা দিয়ে শেষ রক্ষা হবে না-প্রধানমন্ত্রীকে এমন হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বর দাবি করেন, নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করতে তারেক রহমান বা খালেদা জিয়ার প্রয়োজন হবে না। তাঁর নাতনি জাইমা রহমানই যথেষ্ট।

তিনি বলেন, জঙ্গিদের কোথায় ধরছে, কোথায় মারছে—এসব নিয়ে নানা ধরনের কথা আছে। কারণ, সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। সরকার জনগণের ভোটে নয়, ভিন দেশিদের সহায়তায় নির্বাচিত বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার রায়ের প্রতিবাদে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী