রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফখরুলের শোক

হবিগঞ্জ জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল হুসাইন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমে পাঠানো শনিবার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি গভীরভাবে আস্থাশীল মরহুম শফিকুল হুসাইন চৌধুরী হবিগঞ্জ জেলা বিএনপিকে দৃঢ় ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। ৭১ এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়। হবিগঞ্জ জেলা বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি যে অবদান রেখে গেছেন তা কোনদিনই দলের নেতাকর্মীরা ভুলে যাবে না।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর আস্থা এবং তার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মরহুম শফিকুল হুসাইন চৌধুরীর সাহসী ভূমিকা দলের নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি।

মরহুম শফিকুল হুসাইন চৌধুরী এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির মহাসচিব শোকবিহব্বল পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহানুভুতি জানান।

শনিবার রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী