বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হুরের আশায় নামাজ না পড়ে নামাজিদের হত্যা করে’

শোলাকিয়ার ময়দানে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমাদের শিক্ষিত তরুণদের এমনভাবে মগজধোলাই করা হয়েছে তারা হুরপরীর আশায় নিজেরা নামাজ না পড়ে নামাজিদের হত্যা করে।’

শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জঙ্গিবাদ প্রতিরোধে কারিগরি শিক্ষকদের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রী বলেন, ‘তরুণদের এমনভাবে মগজধোলাই করা হয়, তারা আর স্বাভাবিক থাকে না। তারা হুরপরী পাওয়ার জন্য পাগল হয়ে যায়। যাদের মৃত্যুর পর দিনের পর দিন লাশ পড়ে থাকে, বাবা-মা লাশটাও নিতে চায় না। আর আল্লাহ তাদেরকে নিয়া হুরের সামনে বসিয়ে দিবে, এটা কীভাবে সম্ভব? এসব তরুণদের আস্তে আস্তে বিভ্রান্ত করা হয়।’

সন্তানদের শুধু উচ্চশিক্ষা নয় ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নয়তো তারা মানুষ খুন করে হুরপরীর পেছনে দৌড়াবে। তাই সকলকে দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদের বিপথে যাওয়া থেকে রক্ষা করতে হবে।’

মাদ্রাসাই জঙ্গি তৈরির কারখানা নয় মন্তব্য করে তিনি বলেন, ‘এখন দেখা যাচ্ছে উচ্চবিত্তদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সন্তানদের না পড়ালে কিছু মানুষের মান সম্মান নষ্ট হয় সেসব প্রতিষ্ঠানেই জঙ্গি তৈরি হচ্ছে। যারা মেধাবী, স্মার্ট, ইংরেজিতে কথা বলতে পারে, তথ্যপ্রযুক্তি জ্ঞান রয়েছে সেসব তরুণদের দিকেই জঙ্গিরা দৃষ্টি দিচ্ছে, তাদেরকে কাজে লাগাচ্ছে।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিছু প্রতিষ্ঠানে জঙ্গিবাদের কার্যক্রম আমরা আগে থেকেই টের পেয়েছি, কিন্তু লেগে থাকিনি। একটি প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আড়াই বছর আগে তদন্তও করেছে। তাদেরকে আমরা ব্যবস্থা নিতে বলেছিলাম কিন্তু ব্যবস্থা নেয়নি। ঐসব প্রতিষ্ঠানে কোন মুখে এখনো ভর্তি বিজ্ঞপ্তি দেয়? অভিভাবকরাই বা কেন সেখানে সন্তানদের ভর্তি করাবেন?’

প্রত্যেক প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রতি জোর দিয়ে তিনি বলেন, ‘ছেলেমেয়েদের প্রতি শিক্ষকদের দৃষ্টি থাকতে হবে। তার সবকিছু সম্পর্কে জানতে হবে। কোন শিক্ষার্থীর মধ্যে পরিবর্তন দেখা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকও এসব উগ্রপন্থার সাথে জড়িতের প্রমাণ পাওয়া গেছে। তাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) চেয়ারম্যান এ কে এম এ হামিদ ছাড়াও সারাদেশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ