শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের (সংশোধন) নীতিগত অনুমোদন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরো সক্রিয় ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, এ আইন অনুমোদনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরো সক্রিয় ও কার্যকর হবে।

এ ছাড়া মন্ত্রিসভায় মিশন স্টেটমেন্ট প্রণয়নে মন্ত্রিসভা কর্তৃক ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব এবং জাতীয় ই-সেবা আইন, ২০১৫ এর খসড়া প্রণয়নের বিষয়ে মন্ত্রিসভা কর্তৃক ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ কমিশন নিষ্পত্তি কমিশন আইন অনুযায়ী, পাঁচ সদস্যের কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। সদস্য সচিব হবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও নৃতাত্বিক জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এই কমিশনের সদস্য হবেন।

এই আইন অনুযায়ী কার্যপরিধিতে সম্পত্তি অবৈধ বন্দোবস্ত ও বেদখল বিরোধ নিষ্পত্তি করতে পারবে। সর্বসম্মত সিদ্ধান্ত না হলে কমিশনের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে প্রস্তাব গৃহীত হবে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির পর ২০০১ সালে ভূমি শাসন আইন করা হয়। এই আইনের কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে আইন অনুযায়ী এই কমিশন আগের তুলনায় অনেক বেশি কার্যকর হবে বলে সরকার মনে করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ