ইসলামকে হেয় করতে নিরীহ মানুষকে হত্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। দুঃখ লাগে, যখন দেখি কিছু বিপথগামী ঠান্ডা মাথায় নিরীহ মানুষ হত্যা করে। যারা নিরীহ মানুষকে হত্যা করছে, তারা ইসলাম ধর্মকে হেয় করছে।
বুধবার সকালে উত্তরার আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ রুখতে যার যার অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘সুষ্ঠুভাবে হজ পালনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। কেউ যেন হজের নাম করে সৌদি আরবে থেকে না যায়, এ বিষয়ে নজর দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় এর জন্য প্রশংসা করেছে। আমরা এই সুনাম অব্যাহত রাখতে চাই।’
এ বছরের হজ ফ্লাইট শুরু হবে ৪ অগাস্ট থেকে এবং এ বিশেষ ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













