আকিবের সবুজসংকেতের অপেক্ষায় তাসকিন


দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় পেসার তাসকিন আহমেদের অ্যাকশনের ত্রুটি এখন অনেকটাই সেরে উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য ও সাবেক অলরাউন্ডার ওমর খালেদ রুমি তো মনে করেন, তাসকিনের বাউন্সারে এখন আর সমস্যা নেই।
বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির এই সদস্যের এমন মন্তব্যে আশার আলো জেগে উঠেছে, হয়তো দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তাসকিন। অবশ্য এর জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে।
তাহলে কবে পরীক্ষা দেবেন তাসকিন? এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘মূলত এখন তাসকিনের অ্যাকশন পর্যবেক্ষণ করছেন পরামর্শক হিসেবে আসা পাকিস্তানি সাবেক পেসার আকিব জাভেদ। তিনি যদি সবুজসংকেত দেন, তাহলে তাসকিনকে পরীক্ষার জন্য পাঠানো হবে। আমরা এখন সে অপেক্ষায় আছি।’
নিজের উন্নতিতে তাসকিন নিজেও খুশি। এ ব্যাপারে কয়দিন আগেই তিনি বলেছিলেন, ‘আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। অনেক বিশেষজ্ঞ কাজ করছেন আমার সঙ্গে। তাঁদের মতামত ও আমার আত্মবিশ্বাস সব মিলে আমি খুবই খুশি। এভাবে উন্নতি হলে অল্প কিছুদিনের মধ্যেই পরীক্ষার জন্য তৈরি হতে পারব।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন তাসকিন। এরপর দেশে ফিরেই অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া শুরু করে দেন তিনি। নেমে পড়েন পুনর্বাসন প্রক্রিয়ায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













