শনিবার, জুন ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীকে খুন করে মৃতদেহের সামনে প্রেমিকার সঙ্গে ২ দিন ধরে পার্টি

স্ত্রীকে খুন করে লাশের সামনে দুই দিন ধরে প্রেমিকাকে নিয়ে ফুর্তি করেছেন তিনি। এমনকি মৃত স্ত্রীর দেহের সঙ্গেও যৌনকর্ম করেছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাই ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। নাটক, সিনেমাকেও হার মানিয়েছে ঘাতক স্বামী ফিরোজের এই নৃশংসতা।

স্ত্রীর দেহ ঘরে পচছে দুই দিন ধরে। অথচ ওই ঘরেই প্রেমিকার সঙ্গে ফুর্তি করতে তার অসুবিধে হয়নি। দিল্লির বাসিন্দা ফিরোজের স্ত্রীর নাম ছিল হালিমা। আগে থেকেই তাদের কিছু দাম্পত্য সমস্যা ছিল। অশান্তির জেরে হালিমা এক পর্যায়ে ফিরোজের থেকে আলাদা থাকতে শুরু করেন।

কয়েক মাস পরে ঝামেলা মিটিয়ে নিতে চায় হালিমা। কিন্তু ফিরোজ গোঁ ধরে থাকে, মিটমাট চলবে না। কারণ ফিরোজের জীবনে ততদিনে চলে এসেছে দ্বিতীয় নারী। তার নাম পূজা।

ফিরোজ ও পূজা দিল্লির শকরপুর এলাকায় একসঙ্গেই থাকতো। হালিমা জানতে পেরে ফিরোজের বাড়ি চলে আসে। আর পূজার সাহায্যে তাকে খুন করে ফিরোজ।

বিছানার নিচে মৃতদেহ ঢুকিয়ে দুদিন ধরে পার্টি করে তারা। গন্ধে যখন আর ঘরে টেকা যাচ্ছে না, তখন তারা ঠিক করে, দেহ ফেলে দিতে হবে। বস্তায় দেহ পুরে তা বাড়ির বাইরে রাস্তার ওপর ফেলে দেয়। তারপর চম্পট দেয় এলাকা থেকে।

ফিরোজ ও পূজা নিখোঁজ হয়ে যাওয়ায় তাদের ওপরেই সন্দেহ পড়ে পুলিশের। তাদের ধরে জেরা শুরু হয়। তখনই ফিরোজ স্বীকার করে নেয় স্ত্রীকে খুনের কথা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প