মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পর্দানসীন ধার্মিক মহিলারাও রেহাই পাচ্ছে না : জামায়াত

চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভা জামায়াতের সভাপতি মো: ওয়াজেদ আলী ও লক্ষ্মীপুরে আটজন পার্দানসীন ধার্মিক মহিলাকে ৪ আগস্ট গ্রেফতার করার এবং গত ৩ আগস্ট যশোর জেলার চৌগাছা থানা শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ইসরাইল হোসেন ও সাহিত্য সেক্রেটারি রুহুল আমীনকে গ্রেফতার করার পর ৪ আগস্ট রাতে তাদের পায়ে গুলি করে মারাত্মকভাবে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, সরকার একদলীয় স্বৈরশাসন দীর্ঘায়িত করার হীন উদ্দেশ্যেই জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গুলি করে আহত করছে। সরকারের গ্রেফতার থেকে পর্দানসীন ধার্মিক মহিলারাও রেহাই পাচ্ছেন না। লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ উপজেলা থেকে অহেতুক আটজন ধার্মিক পর্দানসীন মহিলাকে গ্রেফতার করে কষ্ট দেয়া হচ্ছে। সাতকানিয়া পৌরসভা জামায়াতের সভাপতি মো: ওয়াজেদ আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যশোরের চৌগাছা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ইসরাইল হোসেন ও সাহিত্য সেক্রেটারি রুহুল আমীনকে অন্যায়ভাবে গ্রেফতার করার পর পুলিশ তাদের পায়ে গুলি করে মারাত্মকভাবে আহত করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ। সরকার তাদের পঙ্গু করে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী