কাশ্মীরে ফের সংঘর্ষে নিহত ৩


ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে শুক্রবার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দেড় শতাধিক।
ভারতীয় নিরপত্তা বাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদীদের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত বুরহান ওয়ানি নিহত হওয়ার পর গত মাসে রাজ্যে সহিসংতা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত রাজ্যটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর রাজ্যের একাধিক স্থান থেকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের হয়। বুদগাম জেলার চাদুরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে মোহাম্মদ মকবুল নামের এক ব্যক্তি নিহত হয। একই সময় ওই জেলার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় জহুর আহমদ নামের এক তরুণ। এছাড়া বারমুল্লা এলাকায় দানিশ আহমেদ নামে আরেক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। সংঘর্ষে পুলিশ ও সেনাবাহিনীর ২০ সদস্য আহত হয়েছে। বিক্ষোভকারীরা দুজন পার্লামেন্ট সদস্যের বাসায়ও হামলা চালিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













