শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির নীতিনির্ধারণীতে দুই নতুন মুখ

নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি ঘোষণা করেছে বিএনপি, যেখানে আগের কমিটির তিনজনের পরিবর্তে নতুন দুজনের পদায়ন ঘটেছে। একই সঙ্গে দলটির পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়েছে।

স্থায়ী কমিটির নতুন দুই সদস্য হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ। এর মধ্যে খসরু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সালাহ উদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব ছিলেন। সালাহ উদ্দিন বর্তমানে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়ে শিলংয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পুরোনোদের মধ্যে নেই বেগম সারোয়ারী রহমান ও এম শামসুল ইসলাম। এ ছাড়া স্থায়ী কমিটির অপর সদস্য ছিলেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থায়ী কমিটির অপর সদস্যরা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান (পদাধিকার বলে), মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকার বলে), ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

গত ১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন। সেই কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী কমিটি গঠনের একক ক্ষমতা প্রদান করেন কাউন্সিলররা। সেই থেকে এ পর্যন্ত বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী ছাড়াও যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক পদে তিনি পদায়ন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী