মোদিকে খেপিয়ে তুলেছেন ‘গো-রক্ষকরা’


ভারতে তথাকথিত গো-রক্ষক বলে পরিচিতি পাওয়া কট্টর হিন্দুদের সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি নিজেও একজন কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী হিসেবে পরিচিত। কিন্তু গরু রক্ষার নামে তথাকথিত গো-রক্ষকদের সাধারন মানুষের উপর চালানো নির্যাতনে তিনি ক্ষুব্ধ।
মোদি বলেন, “যারা গো-রক্ষার নামে মানুষের উপর আক্রমণ চালায় তারা আমাকে ‘রাগান্বিত’ করছে। এসব হামলার তদন্ত হওয়া উচিত।”
গো-রক্ষকদের একটি দল সম্প্রতি দলিত সম্প্রদায়ের চারজন ব্যক্তির বিরুদ্ধে গরুর ক্ষতিসাধনের অভিযোগে হামলা চালায়। হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে গরু অত্যন্ত পবিত্র প্রাণী। কিন্তু হামলার শিকার দলিত সম্প্রদায়ের লোকেরা বলছে, তারা তাদের ঐতিহ্য অনুসারে একটি গরুর মৃতদেহ থেকে চামড়া ছাড়াচ্ছিল। গত জুলাই মাসে গো-রক্ষকেরা দুজন মুসলিম নারীকে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে আহত করে।
শনিবার দিল্লীতে দেয়া বক্তব্যে মোদি জানান, তিনি রাজ্য সরকারগুলোকে বলবেন যেন ভারতে এ ধরণের প্রতিটি আক্রমণের ঘটনা তদন্ত করা হয়।
মোদি ধারণা করেন, হামলাকারীদের ৭০-৮০ শতাংশ নানা সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং এখন নিজেদের গা বাঁচাতে গো-রক্ষকের ছদ্মবেশ নিয়েছে।
অনেক বিশ্লেষকই মনে করেন হিন্দু জাতীয়বাদীদের সমর্থন হারানোর ভয়ে মোদি এসব ঘটনার সমালোচনা করতে চান না। গত বছর গোমাংস ভক্ষণের অভিযোগে একজন মুসলমানকে হত্যার পর এর প্রতিক্রিয়া জানাতে দুই সপ্তাহ নেন মোদি যা ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ। কিন্তু কট্টর হিন্দুদের তরফ থেকে ক্ষমতাসীন বিজেপির উপর গো-রক্ষায় আরো বিশেষ উদ্যোগ নেয়ার চাপ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













