সিপিএ সম্মেলন বাংলাদেশে হচ্ছে না


সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন বাংলাদেশে হচ্ছে না।
সিপিএ’র চেয়ারপারসন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, যেহেতু কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে, সেজন্য আমরা বাংলাদেশে এ বছর সম্মেলন না করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, বাংলাদেশে সম্মেলন না করার বিষয়টি সিপিএ সদরদপ্তরকে গত ৩ অগাস্ট আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিল।
জুলাই মাসে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ডস অ্যান্ড মেডিটেরিয়ান (বিআইএম), কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা ও আটলান্টিক এই পাঁচটি অঞ্চলের বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে।
একই ঘটনায় জুলাই ও আগস্টে দুটি আন্তর্জাতিক সভাও ঢাকা থেকে সরিয়ে নেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













