সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু


সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। গাজীপুর জেলার জমিলা আক্তার (৭৯) পবিত্র মক্কায় রবিবার (৭ আগস্ট) ইন্তেকাল করেন। এবার এটাই সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রী মৃত্যুর ঘটনা। জমিলা আক্তারের পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২। আজ সোমবার মক্কায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্কের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া প্রথম ফ্লাইট গত ৪ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ৫ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে তা শেষ হবে ১৭ অক্টোবর।
আইটি ডেস্কের সর্বশেষ (৭ আগস্ট রাত ১২টা) তথ্য অনুযায়ী, ২৬টি ফ্লাইটে মোট ৯ হাজার ৯২৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













