বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়াকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়াকে আর কোনোদিন এদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না। গণতান্ত্রিক উপায়েই তাকে সবসময় পরাস্ত করা হবে।’

সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে করণীয় নির্ধারণে পেশাজীবী প্রতিনিধিদের জাতীয় কনভেনশন’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমম্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একাত্তর পরবর্তী সময় ও ১৫ আগস্টে আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু আজ আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ। সুতরাং আমাদের কেউ পরাস্ত করতে পারবে না।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। আমরা সে লক্ষ্যেই গণতান্ত্রিকভাবে এগুচ্ছি।’

নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ‘যারা বিএনপি করেন তারাই একাত্তরে আমাদের বিরোধিতা করেছে, ১৫ আগস্টে জাতির জনককে হত্যা করেছে এবং বর্তমানে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে।’

বিএনপির সদ্য গঠিত কমিটি বিষয়ে তিনি বলেন, ‘রাজাকারদের যখন এদেশে বিচার করা হচ্ছে ঠিক তখন তাদের উত্তরসূরিদের বিএনপির নতুন কমিটিতে রাখা হচ্ছে। কমিটিতে জঙ্গিদের অন্তর্ভুক্ত করে তারা নাকি জঙ্গি নিধন করবেন, এসব হাস্যকর।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী