অবশেষে বাংলাদেশীদের জন্য উন্মুক্ত হলো সৌদি শ্রমবাজার


সীমিত আকারে কিছু নারী শ্রমিক গেলেও ২০০৮ সাল থেকে মূলত বাংলাদেশিদের জন্য বন্ধই ছিলো সৌদি আরবের শ্রমবাজার। অবশেষে সাত বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বুধবার (১০ আগষ্ট) দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
বুধবার দেশটির শ্রম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানান গোলাম মসীহ। এখন থেকে দক্ষ ও অদক্ষ সব ধরনের শ্রমিক সৌদি আরবে গিয়ে কাজ করতে পারবেন। রাষ্ট্রদূত আরো জানান জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর পরই খুলতে শুরু করে জনশক্তি রপ্তানির জট। সৌদি আরবে কয়েক লাখ বাংলাদেশি বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে। সেদেশের শ্রমবাজারে বাংলাদেশীদের অনেক সুনাম চাহিদা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













