এক বছরের শিশুর পেটে তিন কেজি ভ্রূণ!


বর্তমান সময়ে বিরল রোগের পরিমাণ যেন বৃদ্ধি পেতে শুরু করেছে। একেক সময় একেক রকম ভয়ঙ্কর রোগের আবিষ্কার হচ্ছে প্রতিনিয়ত। সেরকম এক ভয়াল রোগের শিকার এবার এক বছরের শিশু।
ভারতের তামিল নাড়ুতে এক বছর বয়সী শিশুর পেট থেকে ৩ কেজি ওজনের ভ্রূণ বের করা হয়েছে। নিশা নামের সেই শিশু রাজু ও সুমাথির কন্যা। তার পেট অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবার পর তারা মনে করেন যে শিশুটির টিউমার হয়েছে। কিন্তু আসলে তাদের সামনে আরও ভয়ানক তথ্য আসতে চলেছিল।
নিশার পেটে স্ক্যান করার পর দেখা যায়, তার পেটে প্রায় তিন কেজি ভ্রূণ রয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে অপারেশন করার পর ডাক্তার তার পেট থেকে সম্পূর্ণ ভ্রূণ বের করে নিতে সফল হয়।
ডাক্তার জানায়, শিশুটি মাতৃগর্ভে থাকার সময় একসাথে দুইটি ভ্রূণকোষ একসাথে ছিল। কিন্তু পরবর্তীতে একটি ভ্রূণের মাঝে আরেকটি জড়িয়ে যায়। শিশুটি জন্মের পর তার পেটে সেই ভ্রূণ আসতে আসতে বৃদ্ধি হতে থাকে। এটি খুব বিরল একটি ঘটনা।–সুত্র: ইন্ডিয়া টুডে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













