বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘যারা মানুষের রগ কাটত এখন তারা নিজেদের আইএস বলে পরিচয় দিচ্ছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পঁচাত্তরের পরে যারা মানুষের রগ কাটত এখন তারা নিজেদের আইএস বলে পরিচয় দিচ্ছে।
আজ রবিবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় নবনির্মিত থানা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সিরিয়ার সঙ্গে আমাদের কোনো বর্ডার নেই। ইরাকের সঙ্গে আমাদের কোনো বর্ডার নেই। পাকিস্থানের সঙ্গে বর্ডার নেই। কাজেই আইএসের কোনো ভিত্তি এখানে থাকতে পারে না। ভিত্তি নেইও।

তিনি আরও বলেন, আমাদের এখানে আইএস তৈরি করার জন্য যে সমস্ত জঙ্গি নেতারা চেষ্টা করছেন, তাদের সেই চেষ্টাও বিফল হয়েছে। কারণ আমরা প্রমাণ করেছি, আইএস বলতে কোনো পদার্থ কিংবা কোনো সংগঠন এখানে নেই।

বাংলাদেশে যেসব হামলা ও হত্যাকাণ্ড হয়েছে তার সবই এদেশের মানুষ করেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ৭৫ পরবর্তী সময়ে পায়ের রগ কাটতেন, তারাই আবার জেএমবি হয়েছেন, হুজি হয়েছেন, আনসারুল্লাহ বাংলা টিম হয়েছেন। তারাই বিভিন্ন নামে, এখন বলতেছেন- তারা নাকি আইএস হয়ে গিয়েছেন।

ইসলামসহ কোনো ধর্মই হত্যাকাণ্ড সর্মথন করে না মন্তব্য করে আসাদুজ্জামান কামাল বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে যারা শান্তির ধর্ম ইসলামকে নিয়ে খেলছে, তাদের বাংলাদেশে কোনো স্থান নেই। আমরা যে কোনো মূল্যে এদের প্রতিহত করব। দেশ থেকে সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদ চিরতরে উৎখাত করতে দেশের সকল বাহিনীর সদস্যসহ সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। পুলিশ বাহিনীকেও আরও আধুনিকায়ন করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ