বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৬ আগস্ট


আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
২৬ আগস্ট থেকে ঢাকা থেকে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হবে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার (১৬ আগস্ট) টিকেট বিক্রির এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করেন।
এ বিষয়ে বিষয়ে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘যাত্রীদের সুবিধার্থে ঈদের ১৫ দিন আগেই আমরা সাধারণত বাসের আগ্রিম টিকেট বিক্রি শুরু করি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বাসের টিকেট বিক্রির বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আগামী ২৬ আগস্ট টিকেট বিক্রির সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়। ঈদের তারিখ না পেছালে ২৬ আগস্ট থেকেই টিকেট বিক্রি শুরু হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













