শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিগগিরই কর্মসূচি ঘোষণা করবে বিএনপি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুন্দরবন ধ্বংসের জন্য যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে এবং চলমান জঙ্গিবাদের বিরুদ্ধে শিগগিরই কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এসব কথা বলেন।

তিনি জানান, বিএনপির ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। একইদিন সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাবেন চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট আলোচনা সভা করবে বিএনপি। পাশাপাশি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে একটি জনসভা করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু বেশকিছু গণবিরোধী আইন চলছে তাই জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিএনপির উদ্যোগে ৩ সেপ্টেম্বর আলোচনাসভা করা হবে। চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস ১২ সেপ্টেম্বর। তবে পবিত্র ঈদুল আযহার জন্য আলোচনাসভা এক দিন আগে কিংবা দুই দিন পরে পালন করা হতে পারে।

যৌথ সভায় অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শ্যামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মাসুদ আহমেদ তালুকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী