মদিনায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


সৌদি আরবের মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে রেহান উদ্দিন (৭৩) নামের বাংলাদেশি এক হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রেহানের মৃত্যু হয়।
রেহান উদ্দিনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার কাশকামা গ্রামে।
মদিনার হজ কর্মকর্তা হামিদুর রহমান বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, রেহান উদ্দিনের পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১। পরিচয়পত্র (আইডি) নম্বর ০৩৭৬২০৮।
রেহান উদ্দিনসহ সৌদিতে এ পর্যন্ত চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় দুজন, মদিনায় একজন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













