দাউদের ভাগ্নের নিকাহে তীক্ষ্ণ নজর পুলিশের


বুধবার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নের বিয়ে হল। বিয়ে হল খোদ মুম্বই থেকেই। মুসলিম প্রথা মেনে মুম্বইয়ের এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ে হল ডনের ভাগ্নার। তবে মুম্বই পুলিশের তীক্ষ্ণ নজর ছিল এই বিবাহের অনুষ্ঠানকে ঘিরে।
আয়েশা নাগ্নির সঙ্গে দাউদের বোনের ছেলে আলিশাহ পারকারের বিবাহ যজ্ঞটি হল দক্ষিণ মুম্বইয়ের একটি মসজিদে। দাউদের বোনপো বলে কথা, তার আবার বিয়ে। এমন বিবাহের অনুষ্ঠান স্বাভাবিক ভাবেই খবরের হট টপিক। সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। সেই বাধা উপেক্ষা করে মসজিদের বাইরে ভির জমিয়েছিলেন প্রচুর সাংবাদিক ও ফটোগ্রাফার। সকাল ১১ টায় শুরু হবার পর ১২.৩০ টায় শেষ হয় নিকাহ পর্ব। হাজির ছিলেন দু পক্ষের ১০০ জন আত্মীয়স্বজন। জানা গিয়েছে বিবাহের পার্টি হবে টিউলিপ হোটেলে। সেই পার্টি আবার স্কাইপের মাধ্যমে দেখবেন মামা দাউদ স্বয়ং। মুম্বই পুলিশ জানিয়েছে এই পার্টির ওপরেও নজর রাখবেন তারা। কারন পার্টির সুযোগ নিয়েই যে কেউ চলে আসতে পারে দেশে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













