শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাছধরা নৌকাডুবি: ৭ জেলের প্রাণহানি, ছয়জনের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে গতকাল শনিবার দিবাগত রাতে একটি মাছ ধরার নৌকাডুবিতে ৭ জেলে প্রাণ হারিয়েছে। তন্মধ্যে ৬ জনের লাশ আজ রবিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। নিহত জেলেরা সবাই কক্সবাজারের খুরুশকুল, মহেশখালী ও টেকনাফের বাসিন্দা।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন রবিবার রাতে কালের কণ্ঠকে জানান, খুরুশকুল ইউনিয়নের কাউয়ার পাড়ার বাসিন্দা আবু তাহেরের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা শনিবার দিবাগত রাতে সাগরে মাছ ধরতে যায়। ১৪ জন মাঝি-মাল্লাসহ নৌকাটি সোনাদিয়া দ্বীপের সন্নিকটে পৌঁছানোর সাথে সাথেই ডুবে যায়।

ডুবে যাওয়া নৌকার উদ্ধার হওয়া মাঝি আনসার মিয়া জানান, নৌকাটির ১৪ জেলের মধ্যে সাতজন জীবিত উদ্ধার হয়েছে এবং অপর সাত জেলের সলিল সমাধি ঘটেছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রহিম কালের কণ্ঠকে জানান, জেলেরা সন্ধ্যায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। নৌকার ভিতরে ৬ জেলের লাশ পাওয়া গেলেও এ সময় একজনের লাশ পানিতে ভেসে গেছে।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া ৬ জেলের মধ্যে একজন কক্সবাজারের টেকনাফ, একজন মহেশখালী এবং অপর চারজন খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা যথাক্রমে- রহমত উল্লাহ (৩০), তারেক আহমদ (৩২)মোহাম্মদ ইসহাক (২৮) ও কবির আহমদ (৩৩)।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ