বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ছাত্রলীগকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হোক’

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার চালু হওয়ার পর এখন পর্যন্ত অনেক ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কারণে স্বাধীনতা পুরস্কার পেলেও ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। আমরা চাই, সংগঠন হিসেবে ছাত্রলীগকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হোক।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পল্লিকবি জসীমউদ্‌দীন হল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সোহাগ এ দাবি তোলেন।

সাইফুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতা-কর্মী জীবন দিয়েছেন। যে সংগঠনের হাত ধরে আমাদের স্বাধীন দেশের পতাকা এসেছে। যে সংগঠন বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ছাত্রসংগঠন, সেই সংগঠনকে কেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক দেওয়া হয়নি?

সাইফুর রহমান বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠার পর ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৭০-এর নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ আজ অবধি সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের নেতা-কর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। এসব আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী জীবন দিয়েছেন। সবচেয়ে বেশি নেতা-কর্মী জীবন দিয়েছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী