বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার সংবাদ সম্মেলনে যা থাকছে

ঢাকা: দীর্ঘদিন পর সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পর এটিই বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রথম সংবাদ সম্মেলন। এর আগে গত বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সঙ্গে এবং শনিবার জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

আজ বুধবার বিকাল সাড়ে চারটায় গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বর্তমান সরকারের ব্যর্থতা, অনিয়মসহ বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়নের নানা চিত্র তুলে ধরবেন। পাশাপাশি রাজনৈতিকসহ দেশের বর্তমান সকল পরিস্থিতি জাতির সামনে তুলে ধরবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সূত্রটি জানায়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইতোমধ্যে দলের নবগঠিত স্থায়ী কমিটি ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। ওই বৈঠকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রতিবাদে নেতাদের কর্মসূচি নির্ধারণের নির্দেশ দিয়েছিলেন তিনি। সে কর্মসূচিও ইতোমধ্যে ঠিক করে ফেলেছেন নেতারা। আজকের সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নিজেই এ কর্মসূচি ঘোষণা করতে পারেন।

এছাড়াও খালেদা জিয়া কিছুদিন পর পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর আগে কেন্দ্র থেকে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

বিএনপির পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পর এই সংবাদ সম্মেনকে গুরুত্ব দিচ্ছে দলের সবাই। এই সংসবাদ সম্মেলন আগামী দিনে রাজনৈতিক পথে চলার অনুপ্রেরণা হবে বিএনপি নেতাকর্মীদের। পিছনের সকল দুর্দশাকে ঝেড়ে ফেলে নতুন উদ্যামে এগিয়ে যাবে বিএনপি এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী