বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বের বৃহত্তম বিমান এয়ারল্যান্ডার-১০ বিধ্বস্ত

বিশ্বের বৃহত্তম এয়ারল্যান্ডার-১০ বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়েছে। প্রথম দফায় গত বুধবার পরীক্ষামূলকভাবে কিছুটা শঙ্কা নিয়ে আকাশে উড়াল দিলেও বিপত্তি ঘটে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক উড়াল দিতে গিয়েই।

সাধারণ বৃহত্তম যাত্রীবাহী জেটবিমানের চেয়ে ৫০ ফুট বেশি লম্বা অর্থাৎ ৩০২ ফুট দীর্ঘ এয়ারল্যান্ডারটি আজ বুধবার সকালে যুক্তরাজ্যের কারডিংটন এয়ারফিল্ড ঘাঁটিতে পরীক্ষামূলক উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়।তবে কেউ হতাহত হয়নি।

বিমানের সব ক্রু নিরাপদে রয়েছে।যুক্তরাজ্যের হাইব্রিড এয়ার ভেহিকলসের (এইচএভি) মুখপাত্র বলেছেন, আজ(বুধবার)সকালে দ্বিতীয় দফায় বিমানটির পরীক্ষামূলক উড্ডয়নের সময় আছড়ে পরে, তবে এতে কেউ হতাহতে হয়নি।

রানিংয়ের সময় বিমানটিতে কিছু সমস্যা দেখা দেয় এবং পরে এটি আবার ফেরত আসে।গত সপ্তাহে অর্থাৎ গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের কার্ডিংটন বিমানঘাঁটি থেকে পথম দফায় উড়াল দিয়েছিল এয়ারল্যান্ডার ১০। এর আগের রবিবার এটি প্রথম দফায় উড্ডয়ন করার কথা থাকলেও শেষ পর্যন্ত কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।

এ এয়ারল্যান্ডে রয়েছে ১৩ লাখ ঘনফুট হিলিয়াম। জ্বালানি খরচও উড়োজাহাজের চেয়ে কম হবে। কিন্তু প্রচলিত এয়ারশিপের তুলনায় বেশি ওজনসম্পন্ন দ্রব্য বহন করতে পারবে। এয়ারল্যান্ডারটি আকাশে ১৬ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে উড়তে পারবে। এটি ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার বেগে উড়তে সক্ষম এবং যাত্রী নিয়ে উড্ডয়ন করলে একটানা পাঁচ দিন আকাশে থাকতে পারবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি